উল্লাসে ভাইরাল প্যারাগুয়ের মডেলের অর্ধনগ্ন ভিডিও
ফাইল ছবি

উল্লাসে ভাইরাল প্যারাগুয়ের মডেলের অর্ধনগ্ন ভিডিও

ফন্ট সাইজ:

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে নাটকীয়ভাবে হারানোর পর প্যারাগুয়ে জুড়ে শুরু হয় উচ্ছ্বাস। সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে প্যারাগুয়ের এক জনপ্রিয় সমর্থক উদযাপনের সময় পোশাক সংক্রান্ত একটি অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন। তিনি জনপ্রিয় মডেল ও প্যারাগুয়ের সুপারফ্যান মারিসল ওলমেদো। খেলা দেখতে বুকের অর্ধেকের বেশি খোলা এক পোশাক পরে উপস্থিত হন তিনি। তার দল জার্মানির বিরুদ্ধে গোল করার সময় উন্মাতাল লাফাতে থাকেন তিনি। এ সময় পোশাকের ভিতর থেকে বক্ষদেশ বেরিয়ে আসে। দু’হাতে কোনোমতে তা সামাল দেয়ার চেষ্টা করেন।

ওই অবস্থাতেই লাফাতে থাকেন। কিন্তু তখন আর হাত কাজে দেয়নি। বিবস্ত্র হয়ে পড়ে বুকের এক পাশ। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সঙ্গে সঙ্গে তার এই কীর্তি ভাইরাল। এ খবর দিয়েছে লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকা। সোমবার অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে টাইব্রেকারে ইউলিয়ান নাগেলসমানের জার্মানিকে হারিয়ে বিশ্ব ফুটবলে বড় চমক দেখায়। এই জয়ের পর দেশজুড়ে আনন্দ-উৎসব শুরু হয়। মারিসল ওলমেদো জাতীয় দলের পাশাপাশি নিজের শহরের ক্লাব ক্লাব গুয়ারানিরও নিবেদিতপ্রাণ সমর্থক।

খেলা দেখতে গিয়ে আকর্ষণীয় পোশাক পরার জন্যও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত। তবে জার্মানির বিপক্ষে ম্যাচটি দেখার সময় তিনি যে পোশাকটি পরেছিলেন, সেটি উদযাপনের উচ্ছ্বাস সামলাতে পারেনি। গোল ও জয়ের আনন্দে লাফিয়ে ওঠার সময় পোশাকের জিপ খুলে যায়। তিনি দ্রুত সেটি ঠিক করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর শান্ত হয়ে আবার নিজের আসনে বসেন তিনি। তখন ঐতিহাসিক জয়ের আবেগে তাকে স্পষ্টতই আপ্লুত দেখা যায়। ঘটনার ভিডিওটি তিনি নিজের ২ লাখ ৭৩ হাজার ইনস্টাগ্রাম অনুসারীর সঙ্গে শেয়ার করেন। সেখানে উদযাপনের পাশাপাশি পোশাক সংক্রান্ত সেই মুহূর্তটিও রয়ে যায়।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফেলিসিদাদেস কমপাত্রিওতাস’। যার অর্থ, ‘দেশবাসীকে অভিনন্দন।’ ভিডিওটি দেখে অনেক সমর্থক প্যারাগুয়ের জয়ে আনন্দ প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, ‘অসাধারণ সুন্দর।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘মেয়েদের উদযাপন করতে দাও।’ আরও একজন রসিকতা করে মন্তব্য করেন, ‘এমন উদযাপন আরও দেখতে চাই। তাই আরও ১২০টি গোলের জন্য আমি সমর্থন করছি।’
আগেও ঘটেছে একই ধরনের ঘটনা

এটি প্রথমবার নয়। এর আগেও ক্লাব গুয়ারানির একটি ম্যাচে গোল উদযাপনের সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মারিসল ওলমেদো। সেবার ইনস্টাগ্রামের নগ্নতাবিষয়ক নীতিমালা লঙ্ঘন এড়াতে ভিডিওতে একটি কালো তারকা চিহ্ন ব্যবহার করে সংশ্লিষ্ট অংশ ঢেকে দিতে হয়েছিল। নিজের প্রিয় ক্লাব গুয়ারানির প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি নিজেকে দলের ‘গডমাদার’ বলেও পরিচয় দিয়ে থাকেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন