পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

ফন্ট সাইজ:

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমান আইজি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হবেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। সে বছর তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।

কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান। সর্বশেষ ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। সেখানে থাকা অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

Abul Kashem

৩ মাস আগে

নিশ্চয়ই তিনি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। না হয় আওয়ামী লীগ সরকার কি কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছিলো? তবে আলী হোসেন ফকির যদি যোগ্য ব্যক্তি হয় তাহলে ওয়েলকাম। আর যদি দলীয়করণ করা হয় তাহলে জনগণ বলবে 'আগেই তো ভালো ছিলাম'।

Andalib

৩ মাস আগে

উনি তার দক্ষতা, না দলীয় বিবেচনায় এই নিয়োগ পেয়েছেন সেটা জানলে ভালো হতো।‌ নিয়ত জানলে বুঝতে পারতাম ভবিষ্যত কেমন যাবে।
গতকালকে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগের নিয়ত দেখে আমরা ঠাওর করতে পারছি এরা আওয়ামী পথেই হাটছে।‌

Riaz

৩ মাস আগে

আমাদের দেশের সরকারি কর্মকর্তা দের যোগ্যতা হলো তারা আওয়ামীলীগ বা BNP করে।
তারা যার যা আমলে পদন্নতি পাই আবার অন্য সরকার এর আমলে বরখাস্ত হয়। আর যারা আওয়ামীলীগ বা বিএনপি করে না তাঁদের অনেক যোগ্যতা থাকলেও কেউ খোঁজ খবর করে না।

Md Suruzzaman

৩ মাস আগে

বাংলাদেশের জনগনের প্রত্যাশা ঘুষ,দুর্নীতি মুক্ত, হয়রানি মুক্ত সেবা পাবে। আওয়ামী লীগের মত দলীয় বাহিনী গড়ে জনগণকে নির্যাতন, গুম,খুন অবৈধ দখল করবে না।

মন্তব্য করুন