কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

ফন্ট সাইজ:

প্রবাস থেকে দলীয় কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে অবদান রাখায় কিশোরগঞ্জে পাঁচ নেতাকে সংবর্ধনা দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা শহরের পুরান থানা টিনপট্টি এলাকার দলীয় কার্যালয়ে বুধবার দুপুরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধিত নেতারা হলেনÑ গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আর কে রাকিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুলু হোসেন এবং গণঅধিকার পরিষদ হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন।

তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র যুব শ্রমিক তথা গণঅধিকার পরিষদ সমন্বয়ক আকন্দ মোহাম্মদ উজ্জ্বল। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মু. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম বাকী ও জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ।

এতে অন্যদের মধ্যে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সরকার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন