গোয়াইনঘাটে বালু লুট বন্ধে প্রশাসনের অভিযানে ১৬ ড্রেজার ধ্বংস

ফন্ট সাইজ:

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৬ ড্রেজার মেশিন ও নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজীপুর এবং লুনী গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানানÑ এই অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে কোনো আপস করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী জনপদ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ তৎপরতা চিরতরে বন্ধ করতে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন