মেজাজ হারালেন সোনাক্ষী

মেজাজ হারালেন সোনাক্ষী

ফন্ট সাইজ:

ফুকেটের সৈকতে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদ্‌যাপনের পর ভারতে ফিরেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সোমবার রাতে বাবা, মা ও স্বামী জাহিরের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন ‘দাবাং গার্ল’। মুম্বইয়ের রেস্তরাঁয় সোনাক্ষীদের দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এগিয়ে এসেছেন সেলেব পাপারাজ্জিরা। লাগাতার ক্যামেরায় ফ্ল্যাশে মেজাজ হারান শত্রুঘ্নকন্যা।

নৈশভোজ সেরে বেরোনোর সময় রেস্তরাঁর বাইরে উপস্থিত পাপারাজ্জিরা তাদের ঘিরে ধরে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হন সোনাক্ষী। প্রথম কয়েক সেকেন্ড হাসিমুখে তাকালেও মুহূর্তে ধৈর্যচ্যুতি ঘটে। করজোড়ে বলে ওঠেন, অনেক হয়েছে। ধন্যবাদ, শুভরাত্রি। চলে যান প্লিজ। এরপরও ছবি-ভিডিও তোলা থেকে বিরত হননি প্যাপেরা। এবার খানিকটা সুর চড়িয়ে সোনাক্ষীর সংযোজন, এবার হয়েছে। ধন্যবাদ। এরপর গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেন তারা। সমাজমাধ্যমে এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। প্রসঙ্গত, সোনাক্ষী কিন্তু পাপারাজ্জিদের আবদার রক্ষা করেন। তাদের নির্দেশ অনুযায়ী, হাসিমুখে পোজও দেন। সোমবার রাতে পারিবারিক সময় কাটানোর মাঝে ছবিশিকারিদের বাড়বাড়ন্ত পছন্দ করছিলেন না বলেই মনে করছে সোশ্যালপাড়া। সম্ভবত, সেই

কারণেই বারণ সত্ত্বেও ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়েছিলেন জাহির ঘরনি। মায়ানগরীর প্রতিটি কোণেই সেলেব পাপারাজ্জিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রেস্তরাঁ থেকে বিমানবন্দর বাদ যায় না কোনো জায়গাই। তাই গভীর রাত হোক বা কাকভোর, লেন্সবন্দি হয় সেলিব্রিটিদের প্রতিটি পদক্ষেপ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন