চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক মোনালিসা

তারকার চোখে বিশ্বকাপ

চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক মোনালিসা

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। ব্রাজিল সমর্থক এ তারকা যুক্তরাষ্ট্রে থাকেন। ব্রাজিলের প্রতিটি খেলায় উন্মাদনায় ভাসছেন তিনি। উচ্ছ্বাস প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মোনালিসা বলেন, ফুটবল বিশ্বকাপ মানেই অন্যরকম উন্মাদনা। খেলাকে কেন্দ্র করে যে আমেজ তৈরি হয়, তা সত্যি অনন্য। বিশ্বকাপের আসল সৌন্দর্য তো এখানেই; দুইটা দল নিয়ে একটু খুনসুটি হবে, একে-অপরকে একটু পচানো হবে! এইসব নিয়েই তো একটা সুন্দর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা ফুটবলকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে এই উন্মাদনার আড়ালে আমাদের একটু বাস্তববাদী হওয়া দরকার, এগুলো নিয়ে কোনোভাবেই সিরিয়াস হয়ে যাবেন না।

আমরা দূর থেকে তাদের খেলা দেখে কেবল আনন্দ পাচ্ছি এবং নিজেদের বিনোদিত করছি, তাই তর্ক আর মজাটা ঠিক এ পর্যন্তই রাখা উচিত। দুর্ভাগ্যবশত, খেলাকে কেন্দ্র করে অনেকেই ইদানীং সীমা লঙ্ঘন করে ফেলছেন এবং একে অপরকে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এটা উচিত নয়। মোনালিসা বলেন, আমি বরাবরই ব্রাজিল সমর্থক। এবারো চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন