পাকিস্তান ক্রিকেটারদের বাদ দেয়ার গুঞ্জনে কড়া বার্তা মঈন আলীর

পাকিস্তান ক্রিকেটারদের বাদ দেয়ার গুঞ্জনে কড়া বার্তা মঈন আলীর

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট লীগ দ্য হানড্রেড-এ পাকিস্তান ক্রিকেটারদের বাদ দেয়ার গুঞ্জন চলছে। এমন পরিস্থিতে দেশটির সাবেক ক্রিকেটার মঈন আলী কড়া বার্তা দিয়েছেন। সাবেক তারকার ভাষ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো যদি টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের বয়কট করে, তবে ক্রিকেটাররাও এর প্রতিবাদে সরব হবেন।

সম্প্রতি বিভিন্ন ইংলিশ গণমাধ্যমে খবর ছড়ায়, দ্য হানড্রেডের চারটি ভারতীয় মালিকানাধীন দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস নাকি তাদের দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে টানবে না। এর নেপথ্যে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন। এই সম্ভাবনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন মঈন আলী।

বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক বোলিং অলরাউন্ডার বলেন, ‘যুক্তরাজ্যে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি না। এবং আমি আশা করি, এমনটি ঘটবেও না। এটি হওয়া উচিত না। যদি সত্যিই এমন কিছু ঘটে, তবে সেটি হবে অত্যন্ত দুঃখজনক। আমি নিশ্চিত, ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে।’

তিনি আরও বলেন, ‘একদল ক্রিকেটার এর বিরুদ্ধে নিশ্চয়ই মুখ খুলবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে খেলোয়াড়দের সরব হওয়া উচিত। শুধু পাকিস্তানি বংশোদ্ভূতদের নয়, ন্যায়বোধসম্পন্ন প্রত্যেকেরই মুখ খোলা জরুরি।’ ৩৮ বছর বয়সী মঈনেরর ধারণা, বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে এখনও বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি। তবে তার বিশ্বাস, বেশিরভাগ ক্রিকেটার তার অবস্থানেই থাকবেন। মঈন বলেন, ‘অন্যান্য দেশে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। তবে যুক্তরাজ্যে এ ধরনের বিষয়ে আমাদের কিছুটা হলেও মতামত দেয়ার সুযোগ রয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন