পূর্বাচলে ডিএমপির ক্যাম্প উদ্বোধন, দুই মাসের মধ্যে আরেকটি

পূর্বাচলে ডিএমপির ক্যাম্প উদ্বোধন, দুই মাসের মধ্যে আরেকটি

ফন্ট সাইজ:

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ উদ্বোধন করেন।

আইজিপি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দু’টি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা বুধবার উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন।’ আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান।’

পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে উল্লেখ করেন তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন