ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার সকাল ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন
তিনি বলেন, মৃত চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যায়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন।
