এআই সামিটে শার্টলেস বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার যুব কংগ্রেসের জাতীয় সভাপতি

ফন্ট সাইজ:

দিল্লিতে আয়োজিত মর্যাদাপূর্ণ এআই ইমপ্যাক্ট সামিট চলাকালীন ভারত মণ্ডপে শার্টলেস বিক্ষোভের ঘটনায় ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে চিবুকে দিল্লির তিলক মার্গ থানায় প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় চিব সহযোগিতা করেননি এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। এর আগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত শুক্রবার একই সামিটে ঢুকে বিক্ষোভ দেখান একদল যুবক কংগ্রেস কর্মী। তাদের গায়ে ছিল না কোনও শার্ট। হাতে ধরা ছিল মোদিবিরোধী শ্লোগানসহ গেঞ্জি। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে মোদি আপস করেছেন বলে শ্লোগানও দিয়েছিল বিক্ষোভকারীরা। কংগ্রেস দল হিসেবে যুব কংগ্রেসের বিরুদ্ধেকে সমর্থন জানিয়েছে।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় যুব কংগ্রেস কর্মীদের ‘শার্টলেস বিক্ষোভের জন্য প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন । মোদি এটিকে ‘নোংরা এবং নগ্ন রাজনীতি’ বলে অভিহিত করেছেন । তিনি বলেন, এটা আন্তর্জাতিক অতিথিদের সামনে ‘দেশকে লজ্জিত করেছে।।কংগ্রেস ভারতের জন্য একটি বিশ্বব্যাপী অনুষ্ঠানকে তার নোংরা এবং নগ্ন রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করেছিল। কংগ্রেস নেতারা বিদেশি অতিথিদের সামনে নগ্ন হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন