সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়লাভ করে ব্রাজিল। অন্যদিকে এ দলটির সমর্থক অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
ব্রাজিলের জয়ের পর তিনি একটি ছবি প্রকাশ করেছেন যেখানে তিনি ব্রাজিলের জার্সি গায়ে আর্জেন্টিনার জার্সি পরিহিত অভিনেতা নিলয় আলমগীরকে মেরে উড়িয়ে দিয়েছেন। ছবিটি শেয়ার করে হিমি লিখেছেন, উস্তাদের মার শেষ রাতে। জাপান্টিনা মন খারাপ করো না।
