ভারতের আগামী অর্থবর্ষের বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য অর্থ বরাদ্দ যে অনেকটাই কম তা মেনে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবর্ষে বাংলাদেশের জন্য অর্থ বরাদ্দ আগের বছরের বরাদ্দ থেকে কমিয়ে মাত্র ৬০ কোটি রুপি করা হয়েছে। অন্যান্যদের বরাদ্দ বাড়ানো হয়েছে। এই অসামঞ্জস্য নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ। এই বৈষম্যের বিষয়টি তুলে ধরে কমিটির সদস্য সাগরিকা ঘোষ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে উন্নত করতে বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে। নয়তো চীন ও পাকিস্তান এর সুযোগ নেবে। কংগ্রেসও একই বক্তব্য রেখেছে।
সূত্রের খবর, সাগরিকা ঘোষের যুক্তি মেনে নিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি কমিটির সদস্যদের জানিয়েছেন, বাংলাদেশের জন্য বরাদ্দ যে প্রয়োজনের তুলনায় কম সে ব্যাপারে তারা একমত। কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় যে অর্থ বরাদ্দ করেছে তার বাইরে তারা যেতে পারেন না।
কমিটির চেয়ারম্যান কংগ্রেস সাংসদ শশী থারুর সিল্কের ভবিষ্যতের প্রসঙ্গটি বৈঠকে উত্থাপন করেন।
বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কম মেনে নিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ২৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
