কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪

ফন্ট সাইজ:

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

ইমন

৩ মাস আগে

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪ : প্রশ্ন হলো সিলিন্ডারের কোয়ালিটি নিয়ে,ও দেশের মানুষের জীবনের দাম নাই,ঘোষ দিলে কোয়ালিটি সার্টিফিকেট পাওয়া যায়,যাবার সিল সাইন থাকে পৃথিবীতে সিল সাইন ব্যবহার হয় না!অনেক দেশ আছে কোয়ালিটি সার্টিফিকেট দেয় ভোকেশনাল যেটা বাংলাদেশের বুয়েট দেয়,কাজটা হলো ১০ মিনিটের বাংলাদেশে লাগে ১ বছর।ওই দেশে চাঁদা আর ঘুষ দেওয়া লাগে।

মন্তব্য করুন