অ্যাসাইলাম প্রাপ্তদের দিতে হবে ১০ হাজার পাউন্ড

বৃটেনে আসছে নতুন বিধান

অ্যাসাইলাম প্রাপ্তদের দিতে হবে ১০ হাজার পাউন্ড

ফন্ট সাইজ:

বৃটেনে এসে অ্যাসাইলাম আবেদন করে কৃতকার্য অভিবাসীকে পরবর্তীতে স্থায়ী হতে সরকারকে ১০ হাজার পাউন্ড দিতে হবে। এমন নতুন বিধান চালু করতে যাচ্ছে বৃটেন সরকার। অ্যাসাইলাম বা আশ্রয়প্রাপ্ত অভিবাসীকে সরকারি আবাসন ও ভরণপোষণ বাবদ ব্যয় হওয়া অর্থের একটি অংশ ফেরত দিতে হবে বলে নতুন বিধানের ঘোষণায় জানা গেছে।
বৃটেনের বিধান আসন্ন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিলে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, যেসব অভিবাসী অ্যাসাইলাম আবেদন করার পর যাচাই বাছাই ও প্রমাণের ভিত্তিতে তাদের আবেদন কৃতকার্য হবে, এরপর থেকে তিনি কর্মক্ষেত্রে যোগদান করবেন এবং কাজ অনুযায়ী নির্ধারিত পরিমাণ আয় করবেন। এমন ব্যাক্তি বা অভিবাসীর কাছ থেকে প্রায় ১০ হাজার পাউন্ড সরকার আদায় করবে।
তবে উক্ত অর্থ কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ পাবেন অভিবাসীরা।
নতুন নিয়ম অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের অ্যাসাইলাম পর্ব শেষ হয়ে যাওয়ার পর স্থায়ীভাবে বৃটেনে বসবাসের জন্য আবেদন করার আগে এই অর্থ পরিশোধ করতে হবে।

এনিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আশ্রয়প্রার্থীদের সহায়তা পাওয়া একটি অধিকার, তবে এর সঙ্গে দায়িত্বও রয়েছে। যখন তারা উপার্জন করে সমাজে অবদান রাখার সক্ষমতা অর্জন করবেন, তখন বৃটিশ জনগণের উদারতার প্রতিদান হিসেবে তাদের এই অর্থ পরিশোধ করা উচিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন