বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো

বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো

ফন্ট সাইজ:

চার বছর আগে বিশ্বকাপ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। আয়োজন করেছিল সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। আয়োজনে ত্রুটি না রাখা তেলসমৃদ্ধ দেশটি গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি। তিন ম্যাচের সবকটিতে হারে কাতার। এবারও একই ফল। আট বছর পর বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া আরেক উপসাগরীয় দেশ সৌদি আরবও গ্রুপ পর্ব টপকাতে পারেনি। দুই ড্র ও এক হারে বিদায় নিয়েছে ফুটবল ও অবকাঠামোতে বিশাল অর্থ ঢালা উপসাগরীয় দেশটি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখালেও এবার এক ম্যাচও জিততে পারেনি সৌদি আরব। সবচেয়ে আগে বিদায় নিয়েছে তারা। অথচ নকআউটে খেলছে আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির উপর গড়ে ওঠা দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।

মাত্র ছয় লাখ জনসংখ্যার নিয়ে তারা এবারের বিশ্বকাপ খেলা জনসংখ্যায় তৃতীয় ছোট দেশ। কিন্তু অঢেল টাকা ব্যয় করেও ব্যর্থ সৌদি আরব। ক্রিস্টিয়ানোর রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমার মতো তারকা দেশটির লীগে খেলে ফুটবলে বিপ্লব এনেছেন। তবে জাতীয় দলের উন্নতি যেন এখনও বহুদূর। এবারের বিশ্বকাপে দেশটির লজ্জাজনক পারফরম্যান্সের দায় নিয়ে রোববার সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিশাল পদত্যাগ করেছেন। অন্যদিকে উন্নতির আশায় সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ কোচ লোপেতেগিকে নিয়োগ নেয় কাতার। তার নেতৃত্ব চার বছর পর কাতারের উন্নতি এক পয়েন্ট। দুই হারের মাঝে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল কওে ড্র করে কাতার। বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পায় তারা। যদিও এশিয়া কাতারের দারুণ সাফল্য রয়েছে। ৩০ লাখ জনসংখ্যার দেশটি পরপর দুইবার এশিয়ান কাপ জিতেছে। কিন্তু বিশ্বকাপে সেই সাফল্য ধরা দেয়নি। ইরান ১৯৭৮ সাল থেকে বিশ্বকাপে খেলছে। গ্রুপ পর্বে তিন ড্র করে তারা। অল্পের জন্য নকআউটে যেতে পারেনি ইরান। সপ্তমবারের মতো গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ তারা।

একইভাবে ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকও বিদায় নিয়েছে। তিন ম্যাচের সবকটিতে হেরেছে তারা। এই বিশ্বকাপে আফ্রিকার ১০টির মধ্যে ৯টি দল নকআউটে উঠলেও উপসাগরীয় দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ। সুখবরও রয়েছে। সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের আগে তরুণ প্রতিভা তৈরিতে মনোযোগ সৌদি আরবের। যুব ফুটবলে বিনিয়োগ তিন বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিভা দেখভাল ও উন্নয়নের জন্য মার্কিন ফুটবলের ক্রীড়া পরিচালক ম্যাট ক্রকারকে নিয়োগ দিয়েছে উপসাগরীয় দেশটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন