কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের যৌথ ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক যুগ্ম সচিব শ্রাবস্তী রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মোকাদ্দেস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস ছাত্তার বেগ, ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহীনুর ইসলাম প্রমুখ। সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনেরা বিশদভাবে আলোচনা করেন।
কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
বাংলারজমিন
১ ঘন্টা আগে
২৯ জুন (সোমবার), ২০২৬, ৮ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
