কঠিন সময়ের কথা জানালেন সানিয়া মালহোত্রা

কঠিন সময়ের কথা জানালেন সানিয়া মালহোত্রা

ফন্ট সাইজ:

বলিউডে নিজের অভিনয় দক্ষতার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন সানিয়া মালহোত্রা। তবে ক্যারিয়ারের শুরুটা তার জন্য মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে গিয়ে তাকে লড়তে হয়েছে ভয়, অনিশ্চয়তা এবং এমনকি প্যানিক অ্যাটাকের সঙ্গেও। সানিয়া জানান, বলিউডে একজন ‘আউটসাইডার’ হিসেবে তার পথচলা ছিল বেশ কঠিন। দিল্লি থেকে মুম্বইয়ে এসে নিজের চেষ্টাতেই তিনি অভিনয় জগতে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রীর কথায়, একটা সময় ‘না’ বলার আগে আমার প্যানিক অ্যাটাক পর্যন্ত হতো। আমি ভাবতাম, যদি কাউকে না বলি, তাহলে হয়তো আমার কাছে আর কাজ আসবে না। এটাও মনে হতো, সামনের মানুষটি হয়তো কষ্ট পাবেন বা আমার ওপর রেগে যাবেন। তবে সময়ের সঙ্গে তিনি শিখেছেন নিজের মতামতকে গুরুত্ব দিতে। এখন তিনি অনেক আত্মবিশ্বাসী এবং প্রয়োজন হলে স্পষ্টভাবে ‘না’ বলতে পারেন। সানিয়ার মতে, একজন অভিনেতার নিজের সীমারেখা তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, একজন অভিনেতা হিসেবেও আপনার মতামত দেয়ার অধিকার আছে। যদি আপনি নিজের কথা না বলেন, তাহলে আপনি অন্যের স্বপ্ন পূরণ করছেন, নিজের জীবন নয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন