দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা দিয়ে নিজের জাত চিনিয়েছেন। সম্প্রতি শেষ করেছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ কলকাতার একটি সিনেমার কাজ। আগামী ১০ই জুলাই ছবিটি মুক্তি পাবে। সম্প্রতি কলকাতার সংবাদ প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ, ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন তিনি। ১লা জুলাই নিজের জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে জয়া বলেন, জন্মদিন খুব উদ্যাপন করার মানুষ আমি নই। বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা ভালোবেসে মনে করে। ভালো লাগে। সেই দিনটায় নিজেকে আরেকটু স্পেশাল ভাবতে ইচ্ছা করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে যেমন আদর-উদ্যাপন হতো, মনে পড়ে। তবে এই সময়ে এসবে একটু লজ্জাও লাগে। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। সফল ছবির দ্বিতীয় ভাগ আনার ক্ষেত্রে চাপ কাজ করে কিনাÑ জয়া বলেন, চাপ থাকে সত্য। তবে আমার কাজ করতে গিয়ে মনে হয়েছে, এবারে নাটকীয় জায়গাগুলো ছবিতে আরও বেশি। সেটা আবার খুব জোর করে চাপিয়ে দিয়েছেন পরিচালক তেমনটা নয়। অভিনয় করতে গিয়ে আমার ভালো লেগেছে। আমি তো একজন দর্শকও, সেখান থেকে মনে হয় দর্শকেরও ভালো লাগবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল নিয়ে জয়া বলেন, আমি বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক, আরেকটি দেশের পাসপোর্ট ব্যবহার করি। এতদিন ধরে এখানে কাজ করছি, কোনোভাবে মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দাও হতাম, তারপরেও বোধহয় যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম। একইরকম ভালোবাসা দিয়ে এখানে আমার অভিনীত ছবি রিলিজ করেছে, একইরকম ভালোবাসা দিয়ে মানুষ আমাকে ডাকছে। ব্যক্তিজীবন নিয়ে জয়া বলেন, আমি নিজেই সেই বিষয়ে সচেতন নই। অ্যা’ম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো।
নিজেই সেই বিষয়ে সচেতন নই
বিনোদন ডেস্ক
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
