মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

মাদারগঞ্জে জামালপুর রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন হাওয়াই রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের ২০০’র বেশি জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, দ্বিতীয় যমুনা সেতুটি মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে নির্মিত হলে সেতুটির দৈর্ঘ্য আট কিলোমিটার ছোট হবে। এতে অনেক অর্থ সাশ্রয় হবে এবং উত্তরবঙ্গের সঙ্গে জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা জেলাসহ সিলেট বিভাগের জনসাধারণের অনেক সময় সাশ্রয় হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন