উৎসবে নিত্যপণ্যের দামে ছাড়, চট্টগ্রামে ব্যবসায়ীদের সম্মাননা

উৎসবে নিত্যপণ্যের দামে ছাড়, চট্টগ্রামে ব্যবসায়ীদের সম্মাননা

ফন্ট সাইজ:

গত পবিত্র ঈদুল আজহায় ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ স্লোগানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে বাস্তবায়িত এই কর্মসূচি শুধু বাজারে স্বস্তিই ফেরায়নি, ব্যবসায়ী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সমন্বিত অংশগ্রহণে একটি নতুন সামাজিক ও ব্যবসায়িক সংস্কৃতিরও সূচনা করেছে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠান পরিণত হয় জেলা প্রশাসকের নেতৃত্ব, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা এবং সরকারি সংস্থাগুলোর সমন্বিত কাজের এক স্বীকৃতির মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বের প্রশংসা করেন এবং তার হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

নুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বাংলাদেশে সম্ভবত এই প্রথম ব্যবসায়ীদের পণ্যের দাম কমানোর জন্য সম্মাননা দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি নতুন সংস্কৃতির সূচনা। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই উদ্যোগের পথিকৃৎ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার চাউলাউ মারমা, ডিজিএফআইয়ের উপ-পরিচালক নুরুল হক, চট্টগ্রাম কাস্টম্‌স হাউজের সহকারী কমিশনার ইমরান হোসেন, কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার আবু নেছার সালেহ আহমেদ, আনসার-ভিডিপি’র প্রতিনিধি ইসমাইল হোসেন, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু হায়দার প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ক্ষমতা কিংবা শক্তি প্রয়োগ করে কোনো ব্যবস্থা দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না।

একটি সংস্কৃতি তখনই যুগ যুগ ধরে টিকে থাকে, যখন মানুষ সেটিকে মূল্যবোধ দিয়ে ধারণ করে। তিনি বলেন, এই কর্মসূচি শুধু পণ্যের মূল্য কমানোর উদ্যোগ নয়; এটি ব্যবসায়িক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের সংস্কৃতি প্রতিষ্ঠার একটি প্রয়াস। জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা ও অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের জিডিপিতে চট্টগ্রামের ব্যবসায়ীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চট্টগ্রাম যদি ইতিবাচক ব্যবসায়িক সংস্কৃতির নেতৃত্ব দেয়, তার প্রভাব সারা দেশেই পড়বে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন