ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবক আটক

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন পালিয়ে যায়। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির সংযোগে থাকা ১০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি থেকে খুলে পিকআপে তোলার সময় কাউসার মিয়া (১৯) নামে এক যুবককে আটক করা হয়। আটক কাউসারের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামে। তার পিতার নাম আলিফলাম মিয়া।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের এজিএম মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ আটক কাউসারকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠিয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন