ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেষ্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদণ্ড রায় দেয়ার প্রতিবাদে জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে রোববার নগরীর কোর্টপয়েন্টে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সমিতির সিলেট মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অন্য সকল আসামিকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দিলেও কেবল একজন আলেম হওয়ার কারণে কোনো সাক্ষী ছাড়াই হাফেজ মাওলানা নাঈম আহমদকে মৃত্যুদণ্ড রায় দেয়া হয়েছে। বক্তারা বলেন, ফ্যাসীবাদী আমলের ষড়যন্ত্রমূলক এই মামলার ফ্যাসীবাদী রায় হয়েছে।
এই রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয় নেই। জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। বক্তারা হাফেজ নাঈম আহমদকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সাঈদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ সালিম কাসেমী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফ উদ্দিন, মুফতি মাওলানা মাহফুজ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটী, মাওলানা ফখর উদ্দিন প্রমুখ।
