সোনাইমুড়ীতে মাদকবিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলি, শিশুসহ ১৪ জন আহত

ফন্ট সাইজ:

সোনাইমুড়ী উপজেলা নোয়াগাঁও চোরাস্তা এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক মিছিলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার উপজেলা সোনাপুর ইউপি’র নোয়াগাঁও চৌরাস্তা নামক স্থানে এশার নামাজের পর এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতরা হলেনÑ সোনাপুর ইউপি ছাত্রদলের সহ-সভাপতি ও নোয়াগাঁও নুর আলমের ছেলে দিপু (১৩), ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নোয়াগাঁও আব্দুল মান্নানের ছেলে মো. আশিক (২৪), একই গ্রামের আলমের ছেলে ফিরোজ (২০), আবুল খায়েরের ছেলে নাঈম হাসান (২০), মনির হোসেন (৬২), পিকআপ ড্রাইভার রহমান, হেলপার কামরুলসহ ১৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার মাগরিবের পর এলাকাবাসী ও মুসল্লিরা কথিত মাদক কারবারিদের বিরুদ্ধে মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়কে পদক্ষিণ করে নোয়াগাঁও চৌরাস্তা নামক স্থানে জড়ো হয়। এ সময় পার্শ্ববর্তী পালপাড়া গ্রামের জাকিদ্দার বাড়ির বাবলুর ছেলে রেদওয়ানের নেতৃত্বে ১৫-২০ জন মুখোশধারী মাদক কারবারি ও সন্ত্রাসী হামলা চালিয়ে নাহিম হাসানের পা ভেঙে ফেলে এবং ভাঙা পায়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এতে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়, এতে ১৪ জন আহত হয়।

এ সময় নোয়াগাঁও চৌরাস্তায় ৮টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে রুবেলের বিকাশ ও আবুল হোসেনের মুদি দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে যায়। আহতদের মধ্যে নাঈমের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে পঙ্গুতে হস্তান্তর করে। অন্যান্যরা নোয়াখালীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা হয়েছে। পুলিশ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন