চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের সংগীতশিল্পী তাসনিম আনিকা। তিনি বরাবরই ব্রাজিলের সমর্থক। তার পরিবারের সবাইও এই দলেরই সাপোর্টার। এবারের বিশ্বকাপ দারুণ উপভোগ করছেন এ গায়িকা। সমসাময়িক অন্য শিল্পীদের সঙ্গে আড্ডায় খেলা দেখছেন তিনি।
বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলাগুলো। ব্রাজিলের সমর্থক হলেও সবশেষ আর্জেন্টিনার খেলাও দেখেছেন তিনি। যেখানে আর্জেন্টিনা সমর্থকরা মাঝেমধ্যেই পচিয়েছেন আনিকাকে। আনিকাও ব্রাজিলের খেলার দিন তার দলের গোল হলে একই কাজ করেন। তাসনিম আনিকা বলেন, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। বেশ কঠিন খেলা হবে। কারণ জাপান টাফ টিম। আমি মনে করি জমপেশ একটি খেলা হবে।
খুব করে চাই নেইমার গোল করুক। কারণ সে ইনজুরির কারণে দীর্ঘ সময় খেলতে পারেনি। এবার সে মাঠে নেমেছে। আশা করছি, জাপানের সঙ্গে খেলাতেই সে গোল করবে। সবমিলিয়ে চাই ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হোক।
