সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘সম্পর্ক’

সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘সম্পর্ক’

ফন্ট সাইজ:

জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’র অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা জীবন শাহাদাৎ। মানবিক সম্পর্ক, অনুভূতি এবং সময়ের নানা টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ করে নিয়েছে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে কলকাতার ঐতিহ্যবাহী ‘নন্দন’ প্রেক্ষাগৃহে উৎসবটি অনুষ্ঠিত হবে। জীবন শাহাদাৎ বলেন, চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য আনন্দের এবং গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, সংস্কৃতি ও চলচ্চিত্র দুই বাংলার মানুষের সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সুদীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন নির্মাতা জীবন শাহাদাতও। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ এবং সাইফুল
টিটু প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন