বিধবার ঘরে ইমাম, অতঃপর...

বিধবার ঘরে ইমাম, অতঃপর...

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে বিধবা নারীর ঘরে সেলিম রেজা নামের এক মসজিদের ইমাম আটক হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ওই বিধবা নারী ইমামকে বিয়ে করার প্রস্তাব দেন। পরে রোববার দুপুরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ইমাম সেলিম রেজা একই উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১০ বছর ধরে দেড়াগাঁতী মধ্যপাড়া গ্রামে জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা জানায়, ইমাম সেলিম রেজা গভীর রাতে দেড়াগাঁতী মধ্যপাড়া গ্রামের এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক হন। পরে তারা বিয়ে করার কথা জানান। এরপর স্থানীয় মুরুব্বিরা বসে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন করেন। বিয়ের বিষয়টি নিশ্চিত করে ইমাম সেলিম রেজা বলেন, দেড় মাস আগে থেকেই ওই বিধবা নারীর সঙ্গে তার নিয়মিত মুঠোফোনে কথা হতো।

কিন্তু গত রাতে তার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা আমাকে আটক করে। পরে মুরুব্বিদের মাধ্যমে আমরা বিয়ে করেছি। এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, বিষয়টি আমরা মুঠোফোনে জেনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। পরে খোঁজ নিয়ে জেনেছি স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে তারা বিয়ে করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন