ইনানীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ইনানীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রামের হাটহাজারী উপজেলার যুবক মোহাম্মদ সায়েম (২২)-এর মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উখিয়ার রেজুখাল ব্রিজের উত্তর পাশে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশে বন্ধু আরমানকে নিয়ে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে প্রবল ঢেউ ও সাগরের তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তার বন্ধু। বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন, জেলেরা ও সৈকতে কর্মরতরা উদ্ধার তৎপরতা চালান। পরে খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস, ইনানী পুলিশ ফাঁড়ি এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে শনিবার তাকে খুঁজে পাওয়া যায়নি।

রোববার সকালে রেজুখাল ব্রিজের উত্তর পাশে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে। পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন