সিলেটে মিফতাহ্‌ সিদ্দিকী

শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

ফন্ট সাইজ:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্‌ সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। রোববার দুপুরে রাজা গিরিশচন্দ্র প্রাথমিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজা গিরিশচন্দ্র প্রাথমিক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে সুলেমান আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল মুমিত। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বেগম, সিনিয়র শিক্ষক মো. মানিক খান,বন্যা চক্রবর্তী, সুলতানা বেগম, শিল্পী রাণী সরকার, গাউসিয়া চৌধুরী, অন্যান দেব, জয় দ্বীপ প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন