পর্নো তারকার বিশ্বকাপ

পর্নো তারকার বিশ্বকাপ

ফন্ট সাইজ:

বিশ্বকাপে গ্যালারি মাতাচ্ছেন পর্নো তারকা রাইসা বেলিনি। প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত নীল ছবিতে অভিনয় করেন তিনি। এরই মধ্যে কয়েকবার বিশ্বকাপের মাঠে উপস্থিত হয়েছেন। বিশেষ করে তার স্বল্প বসনের কারণে বেশি আলোচনায় এসেছেন। তার দেশ ইতালি এবারও বিশ্বকাপে নেই। তাই বলে ইতালিকে তো আর মুছে ফেলা যায় না। তাই তিনি গ্যালারি রাঙাচ্ছেন। রাইসা বেলিনি এবার ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের পতাকার নকশায় তৈরি একটি খুবই, খুবই সংক্ষিপ্ত একটি অন্তর্বাস পরে স্টেডিয়ামে উপস্থিত হন। সেখানে অন্য সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করার সময় তার পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রাইসা লিখেছেন, ‘আমরা শক্তভাবেই শুরু করছি।’ ভিডিওতে দেখা যায়, তার কাঁধে বিশ্বকাপের একটি স্কার্ফ রয়েছে এবং তিনি উচ্ছ্বাস প্রকাশ করছেন। রাইসা ইতালির নাগরিক। তবে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় তিনি এবার অন্য একটি দলকে সমর্থন করছেন। এবার তিনি কোচ মাউরিসিও পোচেত্তিনোর অধীনে থাকা যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত এবং উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, এবারের ফিফা বিশ্বকাপ খুবই জমজমাট, অনেক আকর্ষণীয় সমর্থক একসঙ্গে এসেছে।

আরেকজন লিখেছেন, ‘গড ব্লেস আমেরিকা...’। এবারের বিশ্বকাপে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। ইংল্যান্ড কোচ টমাস টুখেল দীর্ঘ ৬০ বছরের শিরোপা খরা কাটিয়ে দলকে বিশ্বকাপ জেতাতে চান। অন্যদিকে ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোও সম্ভবত নিজেদের শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন।

আরেকজন সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, ‘ইউএসএ বাডিস’। এর আগে গ্রুপ পর্বে উরুগুয়ে ও কেপ ভার্দের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও রাইসা উপস্থিত ছিলেন। এছাড়া ফ্লোরিডায় তাকে একটি পর্নো সাইটের লোগোযুক্ত একটি ভেস্ট ও শর্টস পরেও দেখা যায়। স্টেডিয়ামের বাইরে অনেক সমর্থক তার সঙ্গে ছবি তোলেন। বর্তমানে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতের পরিচিত মুখ হলেও, একসময় রাইসা বিলাসবহুল ইয়টে ফ্লাইট অ্যাটেনডেন্ট (স্টুয়ার্ডেস) হিসেবে কাজ করতেন। সে সময় তিনি বিভিন্ন ধনকুবের ও তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা সাড়ে ৪ লাখেরও বেশি। সেখানে তিনি নিয়মিত নিজের বিভিন্ন ফ্যাশন ও মডেলিংয়ের ছবি প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন