মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত চঞ্চল চন্দ্র সরকারের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আইনজীবী বলেন, ট্রাইব্যুনালে তারা বারবার উপস্থাপন করেছিলেন যে, মামলার নির্দিষ্ট কিছু সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নেয়া উচিত ছিল। তবে ট্রাইব্যুনাল সেসব যথাযথভাবে মূল্যায়ন করেননি বলে তাদের দাবি।
তিনি বলেন, তার মক্কেলের কাছে কোনো অস্ত্র ছিল না। এছাড়া ১৯শে জুলাই তিনি টেলিভিশন সেন্টারে দায়িত্বে ছিলেন, যা কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও অন্যান্য নথি এবং পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণে প্রতিফলিত হয়েছে বলে দাবি করেন তিনি।
আইনজীবীর অভিযোগ, একটি ভিডিওকে ভিত্তি করে বিচার শেষে যেভাবে প্রমাণ মূল্যায়ন করা হয়েছে, তাতে তারা সংক্ষুব্ধ। এ কারণে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
চঞ্চল চন্দ্র সরকারের সাজা: রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা আইনজীবীর
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৮ জুন (রবিবার), ২০২৬, ১ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
