বাফটায় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র জয়জয়কার

বাফটায় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র জয়জয়কার

ফন্ট সাইজ:

রোববার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৭৯তম বৃটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার প্রদান। এবারের আসরে সবচেয়ে বেশি আলো কেড়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এটি সেরা ছবি, সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জিতে নিয়েছে। সিনেমাটি যুদ্ধ-পরবর্তী মানবিক টানাপড়েনকে যেভাবে ব্যক্তিগত ট্র্যাজেডির সঙ্গে মিলিয়ে দেখিয়েছে, তা সমালোচক ও দর্শক মহলের মন জয় করেছে। সহ-অভিনেতা বিভাগে একই ছবির জন্য পুরস্কার পেয়েছেন শন পেন। এবারের আয়োজনে বড় আকর্ষণ ‘সিনার্স। রায়ান কুগলার পরিচালিত ছবিটি জিতেছে তিনটি বড় পুরস্কার- সেরা মৌলিক চিত্রনাট্য, পার্শ্ব অভিনেত্রী ও মৌলিক সংগীত।
পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন উনমি মোসাকু, আর সংগীতে পুরস্কার ঘরে তুলেছেন লুডভিগ গোরানসন। সেরা অভিনেতা বিভাগে এবারের ফল ছিল চমকপ্রদ। টিমোথি শ্যালমে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নন, ‘আই সয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। তরুণ অভিনেতার এই অর্জন অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। অন্যদিকে, ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। একইসঙ্গে ‘হ্যামনেট’ সেরা বৃটিশ ছবির পুরস্কারও জিতে নিয়েছে। ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে নরওয়ের ইয়োকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার গেছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’। অ্যানিমেশন বিভাগে জয় পেয়েছে ‘জুটোপিয়া-২’, আর শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে সম্মানিত হয়েছে ‘বং’।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন