একাদশে নয় পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা

একাদশে নয় পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । যে কারণে জর্ডানের গ্রুপের শেষ ম‍্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।একাদশে ৯ পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন এই বিশ্বকাপ জয়ী কোচ।


অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের মাত্র দুইজন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের একাদশে রেখেছেন স্কালোনি।

৫ গোল করে গত দুই ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া কেমন করে আর্জেন্টিনা, সেটাই দেখা যাবে আজকের ম্যাচে।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।


আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, ওতামেন্দি, সেনেসি, তালিয়াফিকো, সিমিওনে, পালাসিওস, পারেদেস, লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন

Closing in 10s