পূর্বধলায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

পূর্বধলায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে নেত্রকোনার পূর্বধলায় জাঁকজমকপূর্ণভাবে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং রাকিবুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও বিশিষ্ট কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ তালুকদার, আহমদ আলী সরকার, সিনিয়র সদস্য আঃ রহিম তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

কংগ্রেসে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি খাতকে আধুনিক, পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ‘পার্টনার’ প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আধুনিক পার্টনার ফিল্ড স্কুলের (পিএফএস) কৃষক-কৃষাণী, সফল কৃষি উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি ব্যবসায় সফল উদ্যোক্তা হওয়ার নানা কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন