চুলে লালচে আভা, রুক্ষ ভাব। মুখে দাড়ি-গোঁফ। দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা! বাইকে চেপে কলকাতার বৌবাজারের মাধো ভবনের বাইরে কলকাতার রাস্তায় শাকিব খান! নায়কের পেছনে ক্যামেরা ছুটছে। কখনো অ্যাকশন দৃশ্যে, কখনো বাইকে চেপে স্টান্ট দিচ্ছেন। তাকে ঘিরে দুই নায়িকা তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু। এভাবেই কলকাতায় পুরোদমে চলছে শাকিবের ঈদের সিনেমা ‘প্রিন্স’র শুটিং। ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ।
ভারতে পুরোদমে চলছে ‘প্রিন্স’র শুটিং
স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
