টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্বে এখন কে?

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্বে এখন কে?

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়ির আশপাশ কক্সবাজার টেকনাফ দিয়ে দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে বলে জানিয়েছেন সরকারি দলীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি প্রশ্ন রাখেন- টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্বে এখন কে? শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিন বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের ভাষ্যটি ছিল এমন- ‘আরেকটা বিষয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে উনার বাড়ির আশেপাশ কক্সবাজার, টেকনাফ দিয়ে। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই, বদি বদ হয়ে গেছে। এখন ওইখানকার দায়িত্বটা কে নিয়েছে। বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিন ওইদিক দিয়া মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়া কোন কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই আমার এলাকায় মানে ঢাকা-৩ একটাই হসপিটালের সাইনবোর্ড লেখা আছে, আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে এখানে উদ্বোধন করছেন। আমানউল্লাহ আমান সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে। ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল পুরো মাদক আক্রান্ত, মানে রোগীও নাই ডাক্তারও নাই দারোয়ানও নাই। মাঝে মাঝে তিনটা ছাগল বসে থাকে। একটা নির্বাচনী এলাকার মধ্যে ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে কি গর্ব আমাদের কি অহংকার আমরা কত আগাইছি কত কিছু কইরা ফেলাইছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা হলো ৬ লক্ষ থেকে সাড়ে ৬ লক্ষ। কিন্তু বেসরকারিভাবে ১৫ লক্ষ লোকের বসবাস একটি আসনে ঢাকা তিনে। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন