ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

ফন্ট সাইজ:

ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামাল হোসেন এবং তার স্ত্রী ও কন্যা। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় তাদের ১৮ বছর বয়সী বড় ছেলে আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনসা (এএনএসএ) এবং স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্র হাতে ওই ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তাদের মৃত্যু হয়।


মো: আবদুল্লাহ

২ ঘন্টা আগে

খুনিদের ধরার ব্যবস্থা করতে হবে।

মন্তব্য করুন