৩ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, শাহবাগে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের এক ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের কন্যা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

পুলিশ সূত্রে জানা যায়, তিন ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান এবং সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের এক কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ফারা ফোরদৌসের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়- গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান এবং সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন