মালেশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালেশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র‌্যালি না করার নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, তিস্তা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা ও আলোচনা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন