জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নোয়াখালী জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ জুন (শুক্রবার) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটি অনুমোদন করেন।
মোঃ আবু নাছেরকে সভাপতি এবং মোহাম্মদ তারেক রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি গঠন করা হয়। নোয়াখালী জেলা কমিটি সমন্বয় ও ঘোষণা করেন জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু।
উক্ত কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন নির্বাচিত হয়েছেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ সামছুল ইসলাম ও মোঃ নূর নবী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন, নাইমুল ইসলাম ও মোঃ মোশাররেফ হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম নাসিম, প্রচার সম্পাদক এম এইচ সজিব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নিলয় সরকার এবং সদস্য আরমান চৌধুরী।
