নেত্রকোণায় লাইসেন্স না থাকায় পশু-মৎস্য খাদ্য বিক্রেতাকে জরিমানা

ফন্ট সাইজ:

নেত্রকোণার বারহাট্টার সদর ইউনিয়নের আমঘাইল বাজারে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। আদালত সূত্র জানায়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা-৪ অনুযায়ী বৈধ লাইসেন্স না থাকায় সতর্কীকরণের অংশ হিসেবে খাদ্য বিক্রেতা আতিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. কামরুল হাসান উপস্থিত থেকে কারিগরি ও আইনি সহায়তা প্রদান করেন। বারহাট্টা থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম জানান, বাজারে মানসম্মত পশু খাদ্য নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন ব্যবসা বন্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন