দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা

ফন্ট সাইজ:

আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন পূর্ণাঙ্গ সিরিজটিকে সামনে রেখে গতকাল সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে থাকছে দু’টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ সফরের সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে। জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে লাল বলের ম্যাচ দু’টি। এরপর শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ভেন্যু যথাক্রমে ইস্ট লন্ডন, গকেবেরহা এবং কেপটাউন। সবশেষ গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি আয়োজিত হবে যথাক্রমে কিম্বার্লি, বেনোনি এবং সেঞ্চুরিয়নে। এর আগে ২০২২-এ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে স্মরণীয় এক জয় তুলে নেয় টাইগাররা।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা
১৫-১৯ নভেম্বর ১ম টেস্ট জোহানেসবার্গ, ২৩-২৭ নভেম্বর ২য় টেস্ট সেঞ্চুরিয়ন, ১লা ডিসেম্বর ১ম ওয়ানডে ইস্ট লন্ডন,
৪ঠা ডিসেম্বর ২য় ওয়ানডে গকেবেরহা, ৭ই ডিসেম্বর ৩য় ওয়ানডে কেপটাউন, ১০ই ডিসেম্বর ১ম টি-টোয়েন্টি কিম্বার্লি,
১২ই ডিসেম্বর ২য় টি-টোয়েন্টি বেনোনি, ১৩ই ডিসেম্বর ৩য় টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ন।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন