আব্দুল মালেক মৃধার ৯ম মৃত্যুবার্ষিকী

আব্দুল মালেক মৃধার ৯ম মৃত্যুবার্ষিকী

ফন্ট সাইজ:

দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসানের বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও সমাজসেবক আব্দুল মালেক মৃধার ৯ম মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষে বরিশাল জেলার বাকেরগঞ্জের সটিখোলা গ্রামের বাড়ি ও স্থানীয় মসজিদে শনিবার বাদ যোহর দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের মিলাদ মাহফিলে অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানিয়েছেন।

আব্দুল মালেক মৃধা কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবিতে কর্মরত ছিলেন। ২০১৭ সালের এদিন তিনি মারা যান। তিনি ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন