নতুন সিদ্ধান্ত সামান্থার

নতুন সিদ্ধান্ত সামান্থার

ফন্ট সাইজ:

সম্প্রতি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক অনুষ্ঠানে গেলে সেখানে তার ‘বেবিবাম্প’ নিয়ে গুঞ্জন ছড়ায়। খবর প্রকাশ হয় তিনি মা হতে চলেছেন। অবশেষে বুধবার ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী স্বীকার করেন তিনি মা হতে চলেছেন। পাশাপাশি বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। সামান্থা বলেন, এই মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে সেগুলো শেষ করার পরে আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিরতিতে যেতে হবে। মাতৃত্বকালীন ছুটি নিতে হবে।

তার পরে আমি আবার আমার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে ফিরবো। মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরে নেটদুনিয়ায় অভিনেত্রীর ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। কেউ লেখেন, আমি খুশিতে কাঁদছি। কেউ লেখেন, সামান্থা এবার প্রাণভরে আনন্দে থাকুক। জানা গেছে, চলতি বছর ডিসেম্বর মাসে নাকি ভূমিষ্ঠ হতে পারে রাজ ও সামান্থা দম্পতির প্রথম সন্তান। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, সামান্থা এখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে রয়েছেন। এই খবর নিয়ে অভিনেত্রী এবং তার স্বামী খুবই খুশি। বিশেষ করে সামান্থা, কারণ তিনি সবসময়ই মা হতে চেয়েছিলেন। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন তিনি। ২০২৫ সালের ১লা ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন