আর্টসেল ব্যান্ড মানেই হলেন লিংকন। ‘দুঃখবিলাস’ কিংবা ‘অনিকেত প্রান্তর’-মতো তুমুল শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন ব্যান্ডটির মাধ্যমে। সেই লিংকন এবার সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডের কার্যক্রম থেকে। তার অনুপস্থিতিতে আর্টসেলের ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা। তবে দ্রুতই ফেরার কথাও জানিয়েছেন লিংকন। অনেকদিন ধরে দেশের বাইরে ব্যক্তিগত কারণে রয়েছেন বলেই মূলত এই বিরতি।
বিরতিতে লিংকন
স্টাফ রিপোর্টার
২৬ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
