রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর শুভেচ্ছাদূত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বৃহস্পতিবার উখিয়ার কুতুপালংস্থ ক্যাম্প-১ ইস্ট-এ পরিদর্শন করেন তিনি। সেখানে কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা তরুণ-তরুণীদের সঙ্গে গ্রুপ আলোচনায় অংশ নেন। এ ছাড়াও তাহসান দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বিভিন্ন কার্যক্রম দেখা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন