তীব্র গরমে গর্ভবর্তী মায়েদের যত্ন

তীব্র গরমে গর্ভবর্তী মায়েদের যত্ন

ফন্ট সাইজ:

তীব্র গরমে গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। অতিরিক্ত গরমে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। তাই কিছু বিষয়ে সতর্ক থাকলে মা ও গর্ভের শিশুকে সুস্থ রাখা সহজ হয়।
তীব্র গরমে যে সব সমস্যা হতে পারে:
১. তীব্র গরমে অতিরিক্ত পানিশূন্যতা দেখা যায়। ফলে অল্পতেই অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তিভাব হতে পারে।
২. গরমে বুক ধরফর করা, মাথা ব্যাথা, অসংলগ্ন কথা বলা বা বমি হতে পারে।
৩. অতিরিক্ত ঘামের জন্যও হাতে ও পায়ে হিট ক্র্যাম্প হতে পারে।
8. প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে এবং পরিমানও কমে যেতে পারে। এমনকি এ্যানুরিয়া হয়ে কিডনি বিকল হয়ে যেতে পারে পারে।
৫. চামড়ায় হিট র‍্যাশ হতে পারে। ঘামাচি, ফুসকুড়ি, চুলকানি ও ম্যালাসমা হতে পারে।
৬. অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। এমনকি হার্টবিট কমে গিয়ে মৃত্যুও হতে পারে।

গর্ভবতী মায়ের যত্নঃ
তীব্র গরমে গর্ভবর্তী মায়েদের বাড়তি যত্ন প্রয়োজন। যেমন-
১. পর্যাপ্ত পানি পান করতে হবে (২-৩ লিটার)
২. নিয়মিত গোসল করতে হবে
৩. সুতি কাপড়, হালকা রং ও ঢিলেঢালা আরামদায়ক পোশাক পড়তে হবে।
৪. পানিজাতীয় খাবার বেশী-খেতে হবে। যেমন- ডাব, ফলের রস, শরবত, খাবার স্যালাইন, শশা, বাঙ্গি, তরমুজ, মাল্টা, কমলা এসব ফলে পানি বেশী থাকে, তাই এগুলো বেশী খাবেন। অতিরিক্ত তেল, চর্বিযুক্ত খাবার, ভাজা খাবার, জাঙ্ক ফুড, চা ও কফি জাতীয় খাবার পরিহার করতে হবে।
৫. তীব্র রোদ যখন থাকে (সকাল ১০টা থেকে দুপুর ৩টা) তখন বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বাহিরে যাবার সময় ছাতা ব্যবহার করবে, ছায়াযুক্ত ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হবে

৬. মা হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ছায়াযুক্ত জায়গায় ঠান্ডা জায়গায় নিতে হবে। ঘরে নিলে ফ্যান বা এসি ছেড়ে দিতে হবে, শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে। প্রয়োজনে হাসপাতালে নিতে হবে।

লেখক
ডা. সুপ্রীতি রানী ঘোষ
প্রসূতি ও স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব ও গর্ভকালীন ডায়াবেটিস বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বারঃ আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
হটলাইন: ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন