আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন ২০২৬ উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
আগামী ২৮ জুন ২০২৬ দিনব্যাপি ৬ মাস ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল ১ বছর থেকে ৫ বছরের সকল শিশুকে একটা করে লাল রঙের ভিটামিন এ ক্যাম্পস্যুল খাওয়ানো হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী ৫৪টি ও অস্থায়ী ১৮৫১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি কেন্দ্রে ০২ জন করে মোট ৩৮১০ জন ভলান্টিয়ার কাজ করবে। এ ছাড়াও ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার ও ১০৩ জন দ্বিতীয় সারির সুপার ভাইজার মাঠ পর্যায় কাজ করবে।
এ ছাড়াও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ডিএনসিসির পক্ষে থেকে ৪ টি এম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পাইনের দিনসহ পরবর্তী চারদিন এ টিকা খাওয়ানো হবে। একই সাথে কর্মজীবী অভিভাবকদের জন্য ক্যাম্পাইনের দিনসহ ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে পরবর্তী চারদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। (বিজ্ঞপ্তি)
