তিন ম‍্যাচ জিতে নকআউট পর্বে মেক্সিকো

তিন ম‍্যাচ জিতে নকআউট পর্বে মেক্সিকো

ফন্ট সাইজ:

চেক রিপাবলিককে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে মেক্সিকো।মেক্সিকো সিটিতে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ওদিকে গ্রুপের অপর ম্যাচেদক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে এশিয়ান দলটির বিপক্ষে তারা জিতেছে ১–০ গোলে।

এই জয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে দলটির মোট পয়েন্ট ৪। ৩ ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। নিয়মানুযায়ী গ্রুপের শীর্ষ দুটি দল পরের পর্বে জায়গা করে।

৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া অবশ্য ছিটকে পড়েনি। তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে অপেক্ষা করতে হবে।

মাতেও শাভেজ, জুলিয়ান কুইনোনেস ও আলভারো ফিদালগোর গোলে মেক্সিকো তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে। তাতে কোনো ম্যাচ না জিততে পারা চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন