তালমা ইউপির বাজেট ঘোষণা

তালমা ইউপির বাজেট ঘোষণা

ফন্ট সাইজ:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুস। এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৯ টাকা, ব্যায় ১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার ৬৩২ টাকা।

এছাড়া উদ্বৃত্ত রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৪২৭ টাকা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু (মাস্টার), সিরাজ খলিফা, মজিবর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সদস্য মমতাজ বেগম সহ তালমা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন