সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দেখা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর একসঙ্গে থাকার ভিডিওটির আবহে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি জেনে আপ্লুত গায়ক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে, যা আমার জন্য আনন্দের।
আপ্লুত হাবিব ওয়াহিদ
স্টাফ রিপোর্টার
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
